বিষয় ভিত্তিক দরকারী ওয়েব সাইট

কোন একটা DLL ফাইল মিসিং দেখাচ্ছে, তাই দরকারী একটা প্রোগ্রাম চালু করতে পারছেন না। এই মুহুর্তে প্রোগ্রামটার ইনস্টলেশন সিডি বা হার্ডডিস্ক ব্যাকআপ ও আপনার কাছে নেই। ইন্টারনেট কানেশন আছে কিন্তু সম্পূর্ন ডাউনলোড করতে গেলে অনেক সময়ের দরকার। তাহলে চিন্তার কিছু নেই চলে যান http://www.dll-files.com/ সাইটে।
অপরিচিত এক্সটেনশনের একটা ফাইল এসেছে আপনার কাছে কোন প্রোগ্রাম দিয়ে এটা ওপেন করবেন বুঝতে পারছেননা। আপনার জন্য আছে
http://filext.com/ । এই সাইটে গিয়ে এক্সটেনশন দিয়ে সার্চ দিন পেয়ে যাবেন ফাইলটার ধরন, কোন প্রোগ্রাম দিয়ে ওপেন হবে ইত্যাদি সহ বেশ কিছু তথ্য।কোন একটা ডিভাইস কিভাবে অপারেট করবেন বুঝতে পারছেন না বা ডিভাইসটা সম্পর্কে আরো কিছু তথ্য আপনার জানা দরকার। কিন্তু ম্যানুয়ালটা খুঁজে পাচ্ছেন না। নো টেনশন!!! http://usersmanualguide.com/ আছে না???

0 Response to "বিষয় ভিত্তিক দরকারী ওয়েব সাইট"

Post a Comment