একটি দারুন ফ্রী হোস্টিং

অনেক আগে থেকেই একটি ভালো ফ্রী হোস্টিং এর জন্য সারাক্ষণ সার্চ করতে থাকতাম। একটা সময় বুঝেছি যে না কিনে উপায় নেই। বিভিন্ন ফ্রীহোস্টিং এর ঘাটে পানি খাওয়ার পর আমার কাছে একটি ফ্রীহোস্টিং খুবই ভালো লেগেছে। যেটা আমি এখনো ব্যবহার করছি।x10hostingকন্ট্রোল প্যানেল লগইনওয়েব মেইল লগইনআমি হোস্ট করেছি: http://www.purob.com। প্রাথমিক ভাবে ওরা আপনাকে ৫০০মেগা স্পেস এবং ১০জিবি মাসিক ব্যান্ডউইথ দেবে। রেফারেন্স এর মাধ্যমে আপনার কোটা বাড়াতে পারেন। এটা সম্পূর্ণ এডফ্রী। যে কোন সাইজের এবং ফরম্যাটের ফাইল হোস্ট করতে পারবেন। তবে ওয়েব আপলোডার ব্যবহার করলে সর্বোচ্চ ৮ মেগাবাইট সাইজের ফাইল আপলোড করতে পারবেন। এফটিপি সফ্টওয়্যার ব্যবহার করলে যেকোন সাইজের ফাইল আপলোড করতে পারবেন। ৫টি ইমেইল একাউন্ট করতে পারেন। অন্য কেউ যেন আপনার সাইট এর ট্রাফিক ব্যবহার করতে না পারে সে ব্যবস্থা করতে পারেন আবার চাইলে বিশেষ কোন সাইট কে আপনার ট্রাফিক ব্যবহার করার সুযোগ দিতে পারেন। এটা হল হটলিংক প্রোটেকশন। আপনার ওয়েব মেইলের জন্য কতটুকু স্পেস দেবেন তা আপনাকেই সেট করে দিতে হবে। বাই ডিফল্ট ওরা ইমেইলের জন্য ২৫০মেগাবাইট স্পেস এলোকেট করে কিন্তু মজার ব্যপার হল আমি ১০জিবি এলোকেট করার পরেও ওরা তা বাতিল করেনি।তবে এত সব কিছুর বিনিময়ে আপনাকে প্রতি দুই সপ্তাহে অন্তত একবার ওদের ফোরামে লগইন করতে হবে। পোস্ট না করলেও চলবে। তবে আমার মনে হয় এরকম একটা সার্ভিস ফ্রী পাবার জন্য এটা তেমন কঠিন কোন কাজ নয়। তাই রেজিস্টার্ড হবার পর ফোরামেও রেজিস্ট্রশন করে নিন। আশা করি আপনাদের কাজে আসবে। আর এটি যদি আপনার চাহিদা মেটাতে পারে তবে হোস্টিং কেনার দরকার কি? আর ফ্রী ডোমেইন লাগলে থেকে co.cc এর ডোমেইন নেম নিতে পারেন।

0 Response to "একটি দারুন ফ্রী হোস্টিং"

Post a Comment